বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ-র‌্যালি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা মোড়স্থ সাবেক এমপি হাবিবের বাসভবন চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের এই দিনে দেশের দেশপ্রেমিক সৈনিক জনতা আধিপত্যবাদকে ও তাদের দোসরদের পরাজিত করে নতুন বাংলাদেশ সৃষ্টি করে। সিপাহি-জনতার বিপ্লবের পর শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর দেশের অবস্থা পরিবর্তন করেন। জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা পরিবর্তন করে বহদলীয় গণতন্ত্র নিয়ে আসেন। তিনি রুদ্ধ বাজার অর্থনীতিকে মুক্তবাজার অর্থনীতিতে রূপান্তর করেন। ফলে বাংলাদেশে নতুন অর্থনীতির সম্ভাবনা সৃষ্টি হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নেয়ার পর জাতীয়তাবাদী দল ও জাতীয়তাবাদ দর্শন সৃষ্টি করেন। এই দর্শনে দীর্ঘকাল দলটি গণতন্ত্রের জন্য লড়াই ও সংগ্রম করছে। বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামে দলটি তিনবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে।

নেতৃবৃন্দ আরো বলেন, ৭ নভেম্বরের পরে রাজনীতি ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রাজনীতি, সেই রাজনীতি ছিল আধিপত্যবাদকে পরাজিত করে গণতন্ত্রের শত্রুদের পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি।

সভায় উপজেলা বিএনপির সহ.সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দীনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা, যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হোসেন, সহ.সভাপতি আখলাকুর রহমান শেলি, যুগ্ম সম্পাদক শওকত হোসেন, সাংগঠনিক সম্পাাদক গোলাম রসুল, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, পৌর যুবদলের আহবায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব মোজাফফর হোসেন, স্বেচ্ছাসেবক দলের মোশারফ হোসেন, আব্দুস সালাম দিলু, ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহম্মেদ সাজুসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সুস্থতা কামনায় বিশেষ দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন।

পরে বের হওয়া র‌্যালি কলারোয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব