বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় টিটিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

কলারোয়া তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে টিটিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে এর উদ্বোধন করেন কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, মিঞা ফাউন্ডেশনের প্রতিনিধি মিঞা ফারুক হোসেন স্বপন, খান রেজাউল ইসলাম এন্ড সন্স্ ট্রাস্টের প্রতিনিধি খান মো. মহিতুল ইসলাম শাকিক, সিনিয়র সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, এমএ সাজেদ, আব্দুল আলিম রিগ্যান, মাসউদুল ইসলাম মাসুদ, উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাবু, সোনালি ব্যাংকের এজিএম শেখ সালাউদ্দিন চঞ্চল, প্রবাসী মনিরুল ইসলাম মনি, সন্ধ্যা জুয়েলার্সের মালিক স্বপন কুমার রায়, তাজ সরিষার তেল কোম্পানির মালিক আব্দুল আলিম, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম রফিক, তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের মাহমুদুল ইসলাম বাবলু ও মেহেদী হাসান বাপ্পি।
টসে জয়লাভ করে যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাটি ক্রিকেটার্স প্রতিপক্ষ মনিরামপুর ক্রিকেট একাডেমিকে ব্যাটিং আমন্ত্রণ জানান। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফাহাদ ৮১ ও রেজাউল ১১ রান করে সংগ্রহ করে। যশোরের পক্ষে অধিনায়ক আসাদ ও শান্ত ৩ টি করে ও সাব্বির ২টি করে উইকেট লাভ করে।
জবাবে যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাটি তীব্র প্রতিদ্বনিতায় ৯ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। ফলে ১ উইকেটে জয়লাভ করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাটি ক্রিকেটার্স। যশোরের পক্ষে সাব্বির ১০ বলে ৩৬ রান সংগ্রহ করে এবং ২ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। যশোরের পক্ষে সাইফুল্লাহ ৪৮, সাব্বির ৩৬ রান করে সংগ্রহ করে। মনিরামপুরের পক্ষে রমজান ৫টি হদয় ২টি উইকেট লাভ করে।
আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাসউদ পারভেজ মিলন ও সাজেদুল করিম তপু, স্কোরার ছিলেন সিয়াম ও জাহাঙ্গীর হোসেন।
ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম রফিক, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, শিক্ষক মো. আ.ওহাব মামুন ও জাহাঙ্গীর হোসেন।

১০ ডিসেম্বর শুক্রবার মুখোমুখি হবে বেনাপোল ক্রিকেট একাডেমি বনাম সুন্দরবন ক্রিকেট একাডেমি, সাতক্ষীরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা