বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নতুন বছরে ৫লাখ ২৫ হাজার ৩শ বই পেলো শিক্ষার্থীরা

জুলফিকার আলী, কলারোয়া : নতুন বইয়ের গন্ধে কলারোয়ার প্রাথমিক-হাইস্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা মাতোয়ারা। বই উৎসবে মেতে ওঠেছে তারা। বিনামূল্যের এই বই পেয়ে কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবগণ মহা খুশিতে মেতে উঠেছে।

সোমবার (১জানুয়ারী) সকাল থেকে কলারোয়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল এবং এবতেদায়ী ও দাখিল স্তরের মাদরাসায় বই বিতরণ করা হয়।
নতুন ক্লাসের নতুন বই হাতে পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে সকল শিক্ষার্থীরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানা জানান, এবার নতুন বছরে হাইস্কুল-মাদরাসায় ৩লাখ ৯৫হাজার ৩শ পিস বই বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান বলেন, নতুন বছরে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১লাখ ৩০ হাজার বই বিতরণ করা হয়েছে।

এদিকে, কলারোয়া সরকারি প্রাথমিক ও বিভিন্ন হাইস্কুলে আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার, প্রধান শিক্ষক আব্দুর রব, মুজিবুর রহমান, পৌর কাউন্সিলর রফিকুর ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাকিম, সদস্য সাইফুজ্জামান, মেহরুন নেছা, নাছরিন সুলতানা, কলারোয়া পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, কলারোয়ার জালালাবাদ সরকারী স্কুলের প্রধান শিক্ষক তহমিনা পারভীন, ম্যানেজিং কমিটির সভাপতি এড.শেখ কামাল রেজা, ইউপি সদস্য মশিউর রহমান, শিক্ষক নাছরিন ফাতিমা, মোসফেকা জেসমিন, নুর নাহার খাতুন, আফরোজা পারভীন, সুমাইয়া খাতুন, মৌসুমী খাতুন প্রমুখ।

এছাড়া কলারোয়া আলিয়া মাদরাসা, সরকারী পাইলট হাইস্কুল, কলারোয়া গালর্স পাইলট হাইস্কুল, হেলাতলা আইডিয়াল হাইস্কুল, কলারোয়া মডেল হাইস্কুল, বেত্রবতী হাইস্কুল, বিএসএইস সিংগা হাইস্কুল, চন্দনপুর হাইস্কুলসহ উপজেলার সকল সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল ও মাদরাসায় বিনামূল্যের বই উৎসবে মেতে ওঠে শিক্ষার্থীরা।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা