বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু

রাশেদ হোসেন: সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুর রহমান চন্দনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড চন্দনপুর গ্রামের মো. রাজুর ছেলে ও স্থানীয় চন্দনপুর দাখিল মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

চন্দনপুর গ্রামের বাসিন্দা শিক্ষক গোলাম কিবরিয়া পরিবারের বরাত দিয়ে জানান, আব্দুর রহমান ৩ ভাইয়ের মধ্যে মেজো। দুই ভাই একসাথে পানিতে ভেলার উপর খেলা করছিলো। সেসময় পানিতে ডুবে তার মৃত্যু হয়।

চন্দনপুর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুলাহ পরিবারের বরাত দিয়ে বলেন, আব্দুর রহমানকে পানিতে ডুবে যেতে দেখে ছোট ভাইটি অনেক চেষ্টা করলেও তাকে আর ভেলায় তুলতে না পেরে মাকে যেয়ে বলে। তখন পরিবারের ও প্রতিবেশীদের সহযোগীতায় প্রায় ৪০ মিনিট পানিতে খোঁজাখুজির পর তাকে পাওয়া যায়। তাৎখনিকভাবে ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে স্থানীয় ডাক্তার মৃত ঘোষনা করেন।

তার মৃগীরোগ তথা হাত পায়ের শিরা কাপুনি দেয়া রোগ ছিলো বলে জানা গেছে। পানিতে থাকা অবস্থায় এই অসুবিধা হতে পারে বলে সকলের ধারণা।

শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা