বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবুর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে দোয়ানুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় বিএনপি নেতা প্রয়াত মাহফুজুর রহমান সাবুর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার মাগরিবের নামাজের পর কলারোয়া পৌরসভাধীন ঝিকরা জামে মসজিদে প্রয়াত মাহফুজুর রহমান সাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কথিত গাড়িবহর মামলায় কারাগারে একপ্রকার বিনা চিকিৎসায় মৃত্যুবরণকারী নেতা মাহফুজুর রহমান সাবুর স্মৃতিচারণ করে দোয়ানুষ্ঠানপূর্ব বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, মরহুমের বড় ভাই সাবেক পৌর কাউন্সিলর মাগফুর রহমান রাজু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, ছাত্রদল নেতা আবির হোসেন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মনিরুজ্জামান মনি, মরহুমের ভাই মজনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান রঞ্জু ও কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু।
আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এম এ সাজেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কলারোয়া নিউজের প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুসা কারিমুল্লাহ, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, মরহুমের পুত্র ছাত্রদল নেতা কাইফুর রহমান সৈকত, ছাত্রদল নেতা আকিবুর রহমান আকিবসহ মহল্লাবাসী মুসল্লিগণ।

প্রয়াত মাহফুজুর রহমান সাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাহবুবুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!