সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা হাইস্কুলে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার(১৫ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় শোক দিবসকে সামনে রেখে জাতীয় পতাকা অর্ধনিমিত ও কালো পতাকা উত্তোলন, শোক র‍্যালি, আলোচনা সভা, কবিতা আবৃতি, দেশাত্মবোধক গান ও বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের অংশগ্রহনে শোক র‍্যালিটি সিংগা বাজার সংলগ্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়। স্কুলের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।

স্কুল পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য সমাজ সেবক আব্দুল মাজেদ সরদারের সভাপতিত্বে স্কুলের শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, কেরালকাতা ইউনিয়ন আ’লীগ সভাপতি মান্টার হাফিজুর রহমান, স্কুল পরিচালনা কমিটির সদস্য ওসমান গণি, সমাজ সেবক আয়ুব হোসেন, মাস্টার জহুরুল ইসলাম, শিক্ষিকা নাসরিন আক্তার, মাস্টার আব্দুস সালাম, শুভংকর মজুমদার, শিক্ষার্থী স্বাধীন, আজিমুসান সিয়াম, নিরব হোসেন, নাজিয়া ফারহিন, মরিয়ম খাতুন, শান্ত হোসেন, সোয়াইদ হোসেন, সাদমান হোসেন, তারিনা খাতুন প্রমুখ।

সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আজিজুর রহমান, আ: রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম, স্বপন সরকার, বদরুজ্জামান বদরু, যুবলীগ নেতা মন্জুরুল ইসলাম সোহাগ, মাস্টার মাসুদ রানা সহ ছাত্র-ছাত্রীবৃন্দ।

আলোচনা শেষে প্রতিযোগীতায় জয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দোয়ানুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথেবিস্তারিত পড়ুন

কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন

কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও তদারকির জন্য একটি মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন