কলারোয়ায় ১৪৩টি প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণ


দীপক শেঠ, কলারোয়া: সারা দেশের ন্যায় কলারোয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়েছে।
ইংরেজি নতুন বছরে উৎসবমুখর পরিবেশে সোমবার (১ জানুয়ারী) সকাল ১০ টায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে ওই পাঠ্যবই বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা শিক্ষা অফিসার এইসএম রোকনুজ্জামান। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মুজিবর রহমান সহ স্কুল পরিচালনা কমিটির সভাপতি, সদস্যবৃন্দ, অভিভাবকমন্ডলী, শিক্ষক- ও ছাত্র- ছাত্রীবৃন্দ।
উল্লেখ্য, এ বছর-২৪’ সরকারি, বেসরকারি ও কিন্ডারগার্ডেন সহ ১৪৩ টি প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীতে অধ্যায়নরত ২৫ হাজার ৫ শত শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৩০ হাজার বই বিতরণ করা হয়েছে বলে জানা যায়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ
কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুস্থ হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়িবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা মন্টু
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭নম্বর চন্দনপুর ইউনিয়নের দুটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন


