সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছিতে ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকরা চ্যাম্পিয়ন

অহিদুজ্জামান খোকা: কলারোয়ার কেঁড়াগাছিতে ফুটবল টুর্নামেন্টে ‌৩-০ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকরা চ্যাম্পিয়ন‌ হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে সোনামাটি যুব সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও পুরস্কার বিতরণ করেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজূল ইসলাম চন্দন ও কলারোয়া কলেজ ছাত্রদলের সাবেক নেতা মালেকুজ্জামান।

হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে ও বিএনপি নেতা সাবেক মেম্বার এস‌এম তৌদুজ্জামানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের নেতা আবু জাফর, স্বেচ্ছাসেবক দলের নেতা মুছা কারিমুল্লাহ, ছাত্রদল নেতা আবির হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা ডা. সিরাজুল ইসলাম, মাস্টার শাহাজাহান কবির, আব্দুল লতিফ, যুবদল নেতা আক্তারুজ্জামান আক্তার, শহিদুল ইসলাম, ইকবাল হোসেন, কৃষকদলের আব্দুল মজিদ, তাঁতিদলের রুপচাদ বিশ্বাস, কবির হোসেন, ওয়ার্ড বিএনপির মহাসিন আলী, আবির, নয়ন প্রমুখ।

খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সোনামাটি যুব সংঘের সাধারণ সম্পাদক মীর শাহিন।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মেহেদী হাসান ইমন। তাকে সহযোগিতা করেন মাসুদ পারভেজ মিলন ও মিয়া ফারুক‌ হোসেন স্বপন।

খেলায় চ্যাম্পিয়ন দলকে ১৫ হাজার টাকা ও রানার্সআপ দলকে ১০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।

ম্যান অফ দ্যা টুর্নামেন্ট ও হ্যাটট্রিকের পুরস্কার পেয়েছেন কেঁড়াগাছির ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় সাইফুল ইসলাম, ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার পেয়েছেন কেঁড়াগাছির ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় সুজন।

শরতের পড়ন্ত বিকেলে বিপুল সংখ্যক দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথেবিস্তারিত পড়ুন

কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন

কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও তদারকির জন্য একটি মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন