মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেঁড়াগাছিতে রাতব্যাপী ১৬দলীয় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

হাবিবুর রহমান সোহাগ: কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কেঁড়াগাছি ফুটবল মাঠে সোনামাটি যুব সংঘের উদ্যোগে রোববার (২৬ অক্টোবর) রাত ৮টা থেকে সারা রাতব্যাপী ১৬ দলীয় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

রোমাঞ্চকর এই টুর্নামেন্টে তালা ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন এবং ইয়ংস্টার কাকডাঙ্গা ক্রিকেট একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘের সভাপতি হাসানুজ্জামান হাসান এবং সাধারণ সম্পাদক শাহিন হোসেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, সহ-সভাপতি মাস্টার শাহজাহান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান, যুবদলের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আক্তার, কৃষক দলের সভাপতি জিয়াউর রহমান, সদস্য তহিদুর প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. তহিদুজ্জামান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘের সভাপতি হাসানুজ্জামান হাসান বলেন, এই আয়োজনের মাধ্যমে আমরা গ্রামের ঐক্য, সৌহার্দ্য ও আনন্দকে একসাথে উদযাপন করতে পেরেছি। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় গতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত