বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগরে চেতনা নাশক স্প্রে করে চুরি! লাগাতার চুরির ঘটনায় আতঙ্কে এলাকাবাসী

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: গত ১ মাসে কলারোয়ার জয়নগরে চুরি ঘটনা ঘটেছে কয়েকটি বাড়িতে। আজ এ বাড়িতে তো কাল ও বাড়িতে, চুরি যেন নির্বিঘ্নে করছে চোর।

গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার রাতে জয়নগর দক্ষিন পাড়ার সুব্রত দাসের বাড়ি থেকে নগদ ৬৩ হাজার টাকা, ১.৫ লক্ষ টাকার সোনার গহনা ও মোবাইল ফোন চুরি গেছে।

সেই একি ঘটনার পুনরাবৃত্তি, জয়নগর দক্ষিন পাড়ার রেজাউল শেখ (৫৫), পিতা মৃত নেছার আলীর বাড়িতে। গত রাতে চেতনা নাশক স্প্রে করে নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা, স্বর্ণের গহনা ও ২ টি মোবাইল ফোন চুরি করেছে চোর চক্র।

ভুক্তভোগী রেজাউল শেখ কলারোয়া নিউজ কে জানিয়েছে, গতকাল রাত ১০ টার দিকে ঘরের পেছনে শব্দ শুনে যেতেই চোর পালিয়েছে রেখে গিয়েছে আলামত পায়ের ছাপ। সজাগ দৃষ্টি রাখি বাড়ির দিকে, রাত গভীর হওয়ায় পুত্র বধু ঘুমাতে বলে, তার কথায় ঘুমাতে যায়। ঘুমিয়ে পড়ে তিনি আর কিছু জানেন না। সকালে উঠে দেখেন শরীর টালমাটাল, ফোন, টাকা ও স্বর্ণের গহনা কিছুই নেই।

তিনি আরও জানান, বাড়ি নির্মানের কাজ চলছে, মিস্ত্রীদের টাকা দেওয়ার জন্য ব্রাক থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা তুলেছিলেন সেই টাকা চুরি গেছে। শুধু তাই গত ৩ দিন আগেও চুরি হয়েছে একটি সাইকেল।

লাগাতার চুরির ঘটনায় জয়নগরে চোর আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের সু দৃষ্টি কামনা করছে।

চুরির ঘটনায় সরসকাটি পুলিশ ফাঁড়ির এস আই আলমগীর কবির জানিয়েছেন, লাগাতার চুরির ঘটনাটি দুঃখজনক তবে আমদের সজাগ দৃষ্টি ও টহল অব্যাহত আছে। সেই সাথে স্থানীয়দের ও সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানিয়েছেন।

dav

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা