শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন

আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ট্রাক সেল এর মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় সারাদেশে ১কোটি পরিবারের মাঝে একযোগে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় কলরোয়া উপজেলার ৪ নং লাঙ্গল ঝাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে টিসিবির পণ্য বিক্রয়ের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেছেন।

মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল ৮ ঘটিকায় ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

টিসিবির ডিলার মোঃ আজারুল ইসলাম, মোঃ মফিজুল ইসলাম, মোঃ রেজাউল ইসলাম, আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ নুর হোসেন,ইউপি সদস্য সাইফুল ইসলাম, ইউপি সদস্য কামরুজ্জামান, ইউপি সদস্য শফিকুল ইসলাম ইউপি সদস্য মহিলা নাজমুন্নাহার।

কার্ড ধারী সুফলভোগী ক্রেতা সাধারণের মাঝে পণ্য তুলে দিয়ে উদ্বোধন করাকালে বক্তব্যে চেয়ারম্যান বলেন টিসিবির ডিলারের থেকে একজন ক্রেতা প্রতি কেজি চিনি ৬০ টাকায়, মসুর ডাল ৭০ টাকায়, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকায়, কিনতে পারবেন। একজন ক্রেতা সর্বনিম্ন দুই থেকে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

সরকারের নির্দিষ্ট নীতিমালার নিয়মের বাহিরে কাহারোর বিরুদ্ধে অভিযোগ উঠলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। পণ্য বিক্রয়ের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পরিবার পরিচিতি কার্ড ধারী ইউনিয়ন বাসী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

কলারোয়া থানা পুলিশ বিশেষ মাদক বিরোধী অভিযানে ১২৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহবিস্তারিত পড়ুন

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান