মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া ও বাশঘাটায় র‌্যাবের অভিযানে ১০ চোরাই মোবাইলসহ ২ ব্যক্তি গ্রেপ্তার

সাতক্ষীরার কলারোয়া ও সদরের বাশঘাটায় র‌্যাবের পৃথক অভিযানে ১০টি চোরাই মোবাইল ফোনসহ ২ জন গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামীরা হলো কলারোয়ার উত্তর ভাদিয়ালী গ্রামের মো. মুজিবুর রহমানের ছেলে মোঃ শাহিন হোসেন(২১) ও সদরের বাঁশঘাটা মির্জাপুর গ্রামের গফ্ফার চৌধুরীর ছেলে মোঃ কবিরুল ইসলাম(৩৩)।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে র‌্যাব সদস্যরা কলারোয়া থানার দক্ষিণ সোনাবাড়ীয়া-মঠবাড়ীয়া রাস্তায় জনৈক গোপাল বেনির বাড়ির উত্তর পাশে পাঁকা রাস্তার উপর অভিযান চালায়।

এ সময় মোঃ শাহিন হোসেনকে ১০ টি এ্যান্ড্রোয়েট মোবাইল ফোনসহ আটক করা হয়। উক্ত ফোনের আনুমানিক মূল্য ২ লাখ ৩৫ হাজার ৪৯৫ টাকা। তাকে কলারোয়া থানায় সোপাদ্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মামলা নং-১১, তারিখ ০৯/০৭/২০২১ ইং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারা।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব সদস্যরা সাতক্ষীরা সদর থানার বাশঁঘাটা মীর্জাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আটক করা হয় মো. কবিরুল ইসলামকে। কবিরুল সাতক্ষীরা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর সিআর নং-৫/১৮ (এনআই এ্যাক্টের ১৩৮ধারা) এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। তাকে সদর থানায় সোপাদ্দ করা হয়েছে।-পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত