শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া নিউজে দূর্নীতির খবর প্রকাশের পর আনসার সদস্যদের টাকা ফেরৎ দিলেন স্বাস্থ্য কর্মকর্তা

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাকালীন সময়ে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন কারী আনসার সদস্যদের ভাতা বাবদ টাকা আত্মসাতের ঘটনা বহুল প্রচারিত “কলারোয়া নিউজে” সংবাদ প্রকাশিত হওয়ার পর তড়িঘড়ি করে তাদেরকে অফিসে ডেকে অবশিষ্ঠ টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানাগেছে।

আনসার সদস্য মুরারীকাঠি গ্রামের মৃত:আ: রহমানের ছেলে মোহাম্মাদ আলী জানান, গত কিছু দিন পূর্বে আমার বাড়ীতে এসে করোনাকালীন সময়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করায় আমাকে ২০ হাজার টাকা দিয়েছিল। পরবর্তীতে সাংবাদিকেরা পত্রিকায় হাসপাতালের টাকা আত্মসাতের খবর প্রকাশ করলে ৩০ আগষ্ট আমার বাড়ী থেকে অফিসে ডেকে নিয়ে বাকী ৩৮ হাজার ২ শত টাকা আমাকে দিয়ে দেন এবং এ বিষয়ে কাউকে কিছু না বলার অনুরোধ করেন।

এদিকে মোহাম্মাদ আলী আরোও বলেন, সাংবাদিক ভাইদেরকে সত্য খবর প্রকাশের জন্য ধন্যবাদ। পাশাপাশি তিনি এই অর্থ আত্মসাতের সাথে জড়িতদেরকে শাস্তির আওতায় আনার দাবী করেছেন।

উল্লেখ্য, গত ২৯ আগষ্ট প্রকাশিত খবরে কলারোয়া হাসপাতালে করোনাকালীন সময়ে ৬ জনের জায়গায় ৯ জন আনসার সদস্য প্রতি জনের ৫৮ হাজার ২ শত টাকা উত্তোলন দেখিয়ে স্বেচ্ছাসেবকের টাকা আত্মসাতের ঘটনা প্রকাশিত হয়েছিল।

সুত্র জানায়, কলারোয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয় থেকে হাসপাতালে পাঠানো তালিকা অনুযায়ী ৬ জন আনসার সদস্য স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ৯ জন স্বেচ্ছাসেবক দেখিয়ে তাদেরকে ২০ হাজার টাকা ভাতা প্রদান করে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও হাফেজবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দাখিলের ৫৮২ পরীক্ষার্থীর ২৪৮ জনই ফেল, জিপিএ-৫ মাত্র ৩ জন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দাখিল পরীক্ষার ফলাফলে এবার চরম হতাশাজনক চিত্র দেখা গেছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ১২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

কলারোয়া থানা পুলিশ বিশেষ মাদক বিরোধী অভিযানে ১২৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক