শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌর নির্বাচন: ১, ২ ও ৩ নং ওয়ার্ডে জয়ের আশায় ৪জন মহিলা কাউন্সিলর প্রার্থী

আগামি ৩০ জানুয়ারী কলারোয়া পৌরসভার ৩য় নির্বাচন। এই নির্বাচনে প্রচার-প্রচারণায় মেয়র ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের পাশাপাশি পিছিয়ে নেই সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা। গণসংযোগ আর দোড় ঝাপে বসে নেই ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪জন প্রার্থী।

জানা গেছে, কলারোয়া পৌরসভার তুলশীডাঙ্গা (পশ্চিম) নিয়ে ১নং ওয়ার্ড, তুলশীডাঙ্গা (পূর্ব) ও বাজার এলাকা নিয়ে ২নং ওয়ার্ড ও গদখালী ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন চার জন প্রার্থী। তারা হলেন- দুই বারের মহিলা কাউন্সিলর, সাবেক হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মরুহুম হোসেন আলীর সহধর্মিণী ফারহানা হোসেন (টেলিফোন প্রতীক), তুলসীডাঙ্গা ১নং ওয়ার্ড এর মৃত ছলিম মোড়লের কন্যা রেজোয়ানা আক্তার লিলি (কলম প্রতীক), গদখালী গ্রামের মৃত নজু হোসেনের কন্যা সালমা আক্তার পান্না (চশমা প্রতীক) ও গদখালী গ্রামের দোস্তী মোহাম্মদের স্ত্রী নাজমা আক্তার দোস্তী (আনারাস প্রতীক)।

নিয়ম অনুযায়ী প্রার্থীদের সাদা কালো ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে গোটা এলাকা। করা হচ্ছে মাইকিং। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া কামনা করছেন প্রার্থীরা। দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতিও। নির্বাচনী এলাকার পাড়ায় পাড়ায় চষে বেড়াচ্ছেন তারা।

প্রার্থী ফারহানা হোসেন জানান, ‘প্রথমবার বিপুল ভোটে জয়ী হয়েছি, দ্বিতীয়বার জিতেছি বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এবারো জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। জয়ী হলে অসমাপ্ত কাজ গুলো চলমান রাখবেন।’

রেজাওয়ানা আক্তার লিলি জানান, ‘সাধারণ ভোটাররা আমাকে সমর্থন করছেন। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

সালমা আক্তার পান্না জানান, ‘জনগণ চাচ্ছে নতুন মুখ। নতুন প্রার্থী নতুন কিছু করবে। আমি নতুন প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে বেশ সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ জয়ী হবো।’

নাজমা বেগম দোস্তী জানান, ‘ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছি, চেষ্টা করছি ভালো কিছু করার। জনগণ ভোট দিতে পারলে ইনশাল্লাহ জয়ী হবো।’

সাধারণ ভোটাররা বলেন, ‘সাধারণত পুরুষ কাউন্সিলর ও মেয়র এর কাছে প্রত্যাশা থাকে বেশি। তবে মহিলা কাউন্সিলরদের কাছে আমাদের দাবি-দাওয়া থাকে। যে প্রার্থী জনগণের পাশে থাকে বা থাকবে, যিনি জনগণের সুখে-দুখে সাথী হবে সেরকম প্রার্থীকে ভোট দেবো। জনবান্ধব প্রার্থী জয়ী হবে বলেও আমরা প্রত্যাশা করি।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল