শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা

ন্যায়ের পথে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তারা বলেছেন, ‘সাংবাদিক সমাজের দর্পন, রাষ্ট্রের মূলস্তম্ভের একটি। আঞ্চলিক সাংবাদিকতায় অনেক চ্যালেঞ্জ ও ঝুঁকি থাকে। তবে সত্য ও ন্যায়ের পথে আসল সাংবাদিকরা সেগুলো মোকাবেলা করতে পারে। শুধু নেতিবাচক সংবাদ নয় বরং ইতিবাচক সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের ভাবমূর্তি ও দৃষ্টিভঙ্গি উন্নয়ন সম্ভব।’

শুক্রবার (১০ জুন) সকাল ১০টার দিকে কলারোয়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভায় এ কথা বলেন সাংবাদিক নেতৃবৃন্দ।

উপজেলা মোড়স্থ প্রেসক্লাব অফিসে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহমেদ।

সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চলনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, সাবেক সভাপতি গোলাম রহমান, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ.সভাপতি শেখ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ, দপ্তর-প্রচার সম্পাদক সুজাউল হক, কোষাধ্যক্ষ আবু রায়হান মিকাঈল প্রমুখ।

সভায় জানানো হয়- কলারোয়া প্রেসক্লাব কোনরকম অনৈতিক সুযোগ নেয় না। যেকোন অফিস বা ব্যক্তি বিশেষের কাছে কলারোয়া প্রেসক্লাবের বা কর্মকর্তাদের নাম ভাঙিয়ে কেউ যদি কোন প্রকার অনৈতিক সুযোগ নেয়ার চেষ্টা করে তবে সেক্ষেত্রে প্রেসক্লাব কোনভাবেই দায় নেবে না।
অনভিপ্রেত এ ধরণের কর্মকান্ডে সকল পক্ষকে সজাগ ও সচেতন থাকার আহবান জানিয়েছে প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এছাড়াও সভায় প্রেসক্লাব স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব