বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুকে নিবেদিত ”উচ্চারণগুলি শোকের” কবিতা পাঠ

কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুকে নিবেদিত বিশেষ কবিতা পাঠের অনুষ্ঠানে ”উচ্চারণগুলি শোকের” কবিতা পাঠ করা হয়েছে। ”উচ্চারণগুলি শোকের” কবিতায় মুক্তিযুদ্ধের উপর রচিত শ্রেষ্ঠ কবিতায় স্বজন হারানোর বেদনার কথা ফুটিয়ে তোলা হয়েছে।

শোকের মাসের শেষ দিনে বুধবার (৩১ আগষ্ট) বেলা সাড়ে ৩টায় প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে কবিতা পাঠ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

নির্জন দুপুরে মনোরম পরিবেশে অনুষ্ঠিত কবিতা পাঠে একক ও সমবেতকন্ঠে কবিতা পরিবেশন করেন মুক্তিযুদ্ধের চেতনায় লালিত স্কুলের ২য় শ্রেণী থেকে ৫ম শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থী যথাক্রমে আয়েশা, মিষ্টি, তানিশা, নেহা, আনিশা, আনতাসি, নোহা, মেহেনাজ।

কবিতা পাঠ অনুষ্ঠানটি উপভোগ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা, প্রাথমিক শিক্ষা অফিসার রোকোনুজ্জামান, শিক্ষাবিদ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্টা এ্যাড. শেখ কামাল রেজা, প্রিমিয়ার ছাত্র সংঘের উপদেষ্টা শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সিনিয়র সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, ভ্যেনু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সংগীত শিল্পী শিলা রানী হালদার, শিক্ষক সুধাংশু কুমার হোড়, শিক্ষক অনুপ কুমার, শিক্ষক সিরাজুল ইসলাম, সাংবাদিক আরিফ চৌধুরী, মোস্তাক হোসেন, ফারুক হোসেন রাজ সহ অভিভাবক, শিক্ষক মন্ডলী, কোমলমতি শিক্ষার্থী ও সূধিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুস্থ হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়িবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা মন্টু

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭নম্বর চন্দনপুর ইউনিয়নের দুটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা