মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া হাসপাতালে রেপিড এন্টিজেন কিটসে করোনা পরীক্ষা শুরু, ২০জন শনাক্ত

সাতক্ষীরার কলারোয়া হাসপাতালে রেপিড এন্টিজেন কিটস দিয়ে করোনা পরীক্ষা শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।
করোনা পরীক্ষার জন্য কলারোয়া হাসপাতালে আসার আহবান জানিয়ে তিনি বলেন, ‘ইতোমধ্যে কলারোয়া হাসপাতালে রেপিড এন্টিজেন কিটস দিয়ে করোনা পরীক্ষা শুরু করা হয়েছে। এখানেই আধা ঘন্টার মধ্যে ফলাফল পাওয়া যাবে।’

তিনি জানান, ‘এই প্রথম রেপিড এন্টিজেন কিটস দিয়ে বৃহষ্পতিবার কলারোয়ায় ৫৩ জনের নুমনা পরীক্ষা করে ২০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।’

ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান বলেন, ‘বর্তমানে অনেকের সিজেন্যাল ফ্লু বা মৌসুমজনিত জ্বর-সর্দি-কাশি হতে পারে। আবার করোনা উপসর্গেও হতে পারে। সুতরাং টেস্ট করালে পরিষ্কার হওয়া যাবে।’

করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করেন তিনি।

রেপিড এন্টিজেন কিটস দিয়ে পরীক্ষার ফলাফলে বৃহষ্পতিবার করোনা শনাক্তরা হলেন- সোনাবাড়িয়া ইউনিয়নের চান্দা গ্রামের হাসান রেজা (৩৩), তার স্ত্রী সাবেকুন নাহার (২৭), সোনাবাড়িয়া গ্রামের আব্দুর রহিম (৫৫), কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা গ্রামের নজরুল ইসলাম (৪৫), ধানঘোরা গ্রামের সেলিনা হোসেন (৫৫), বাকুরা গ্রামের আনোয়ারা (৪৮), আটুলিয়া গ্রামের মফিজুল ইসলাম (৪০), লাঙ্গলঝাড়া ইউনিয়নের শহীদুজ্জামান (৩০), পৌরসভার তুলশীডাঙ্গা গ্রামের লুৎফর রহমান (৫৭), তাহমিনা (৩৭), নূর আমীন (৪৭), ইউএনও অফিসের পরিমল কুমার (৩৪), মির্জাপুর গ্রামের রফিকুল ইসলাম (৪৯), কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের শেখ কামরুল আলম (৩২), কয়লা গ্রামের আদনান (৭), একই গ্রামের রাবেয়া আক্তার (৪৩), শ্রীপতিপুর গ্রামের ফারহানা (১৯), হেলাতলা ইউনিয়নের গণপতিপুর গ্রামের জিয়াউর রহমান (৩৪), ব্রজবাকসা গ্রামের আশরাফ আলী (৫৫) ও তানজিয়ারা খাতুন (৩৫)

এদিকে, বুধবার একদিনেই ৪৩ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা শনাক্ত হয়েছিলেন।
একসাথে এতো বেশি সংখ্যক শনাক্তের ঘটনা কলারোয়ায় এটিই প্রথম। বাদ যাচ্ছে না ছোট শিশুরাও।

গত কয়েকদিনেরর রিপোর্টে দেখা গেছে, ৪ বছর বয়স থেকে বৃদ্ধসহ সব বয়সী মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (এইচ.আই) গোলাম সরোয়ার জানান, ‘স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। তা না হলে সংক্রমণ উর্ধ্বমুখী হতে থাকবে। কেউ করোনা উপসর্গের আভাস পেলে বা সন্দেহ হলে কলারোয়া হাসপাতালে এসে রেপিড এন্টিজেন কিটস দিয়ে পরীক্ষা করিয়ে নিতে পারেন। স্বল্প সময়ের মধ্যেই ফলাফল জানিয়ে দেয়া হচ্ছে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত