বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বড়ালীতে দিনের বেলায় তাফসীর মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত

কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের বড়ালী কবরস্থান ময়দানে বড়ালী মডেল মাদ্রাসা, হাফিজিয়া ও এতিমখানার উদ্যোগে দুই দিনব্যাপী ১৪ তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ মার্চ) দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা প্রথম দিনের মাহফিলে বিপুল সংখ্যক মুসল্লীগণের উপস্থিতিতে তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাস্টার আমিনুর রহমান।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ১নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর জিএম শফিউল আলম শফি।

প্রধান বক্তা হিসেবে তাফসীরুল কুরআন মাহফিলে কুরআন ও হাদিস থেকে তাফসীর পেশ করেন টেকেরহাটের পীর সাহেব আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী।

দ্বিতীয় বক্তা হিসেবে তাফসীর পেশ করেন গাইবান্ধার যুক্তিবাদী বক্তা মাওলানা গোলাম রাব্বানী।

এছাড়াও তাফসীর পেশ করেন স্থানীয় হাফেজ ও আলেমগণ।

তাফসীর কুরআন মাহফিলে ডিজিটাল পর্দায় মহিলাদের দেখানোর ব্যবস্থা করা হয়েছিলো।

মাহফিলের দ্বিতীয় দিন ১১ মার্চ একই ময়দানে দিনের বেলায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিতব্য মাহফিলে সকলকে আসার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আহবান করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুস্থ হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়িবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা মন্টু

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭নম্বর চন্দনপুর ইউনিয়নের দুটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা