শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জন গুরুতর আহত

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ২নং ওয়ার্ড কাঁদপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ মিঠুসহ ৫ জন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ইজিবাইকে করে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে যাওয়ার পথে বাজারের অদূরে ফাঁকা রোডে একটি গরুবাহী আলমসাধু বিপরিত দিক থেকে ধাক্কা দিলে ইজিবাইক বিদ্যুৎতের পিলারের সাথে ধাক্কা লেগে ইজিবাইকের ড্রাইভারসহ যাত্রীরা সবাই পাশের ধান ক্ষেত ছিটকে পড়েন। এসময় গুরুতর আহত অবস্থায় চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ মিঠুসহ ৫ জনকে স্থানীয়দের সহায়তায় গয়ড়া বাজারের একটি ক্লিনিকে নিয়ে আসা হয়। আব্দুল লতিফ মিঠুর সাথে আরো আহত হন- গয়ড়া গ্রামের মোঃ আবদুল্লা (৪৫), মোঃ ইমাম আলী গাজী। এছাড়া বাকী ২ জনের নাম জানা যায়নি।

ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত টেকনিশিয়ান সাগর খানের কাছে আহতদের বর্তমান অবস্থা জানতে চাইলে বলেন, আপাতত আশঙ্কা মুক্ত। চেয়ারম্যান প্রার্থীর ভাই মাষ্টার আব্দুর রাকিব দুর্ঘটনায় আহত সকলের জন্য দোয়া চেয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু