মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অবসর নেয়া শিক্ষককে ‘অবসর সুবিধার চেক’ প্রদান

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ ও সমবায় সমিতি লিঃ আয়োজনে অবসর পরবর্তী সুবিধার চেক প্রদান করা হয়েছে।

সোমবার (২১ জুন) বেলা ১টার দিকে উপজেলা শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে ওই চেক প্রদান করা হয়।

অফিস সূত্রে জানা যায়, কাজীরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনজুমানারা খাতুন দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তিনি অসুস্থতার কারনে স্ব-ইচ্ছায় শিক্ষকতা থেকে অবসর গ্রহন করায় কল্যাণ সমিতির পক্ষ থেকে তার জমাকৃত টাকা লভ্যাংশসহ ৬৩ হাজার ৫৫ টাকার চেক প্রদান করা হয়েছে।

অসুস্থ শিক্ষিকা আনজুমানারা খাতুনের চেক গ্রহন করেন ওই স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ সমিতির সাবেক সভাপতি শামছুল হক।

চেক বিতরণকালে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এমদাদুল হক, শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, কল্যাণ সমিতির সহ-সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কল্যান সমিতির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, কল্যাণ সমিতির নির্বাহী সদস্য শিক্ষিকা শাহানাজ পারভীন, অফিস সহকারী আব্দুল জলিল প্রমুখ।

অনাড়ম্বর চেক প্রদান অনুষ্ঠান শেষে অসুস্থ শিক্ষিকা আনজুমানার খাতুনের আশু রোগ মুক্তি কামনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত