বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী কলারোয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

উপজেলা আ.লীগের উদ্যোগে বুধবার (২৩ জুন) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে গরুহাট মোড়স্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

করোনা ভাইরাসের প্রার্দুভাবে স্বল্প পরিসরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নূরুল ইসলাম, মাস্টার হাফিজুর রহমান, আবু বক্কর ছিদ্দিক লাভলু, আনছার আলী, আব্দুর রউফ, আব্দুস সালাম, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন ও ফারহানা হোসেন, মহিলা আ.লীগ নেত্রী কাজল খাতুন, আ.লীগ নেতা সাহেব আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা আশিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা গোলাম সরোয়ার, সাহিদুজ্জামান সাহিদ, ছাত্রলীগ নেতা মেহেদি হাসান ফাহিম, মাহফুজ হোসেনসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

সভায় ফিরোজ আহম্মেদ স্বপন তার বক্তব্যে ৫২-এর ভাষা আন্দোলন, ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুবের সামরিক শাসন-বিরোধী আন্দোলন, ৬৬-এর ছয় দফা আন্দোলন ও ৬৯-এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের ২৪ বছরের আপসহীন সংগ্রাম-লড়াই এবং ১৯৭১ সালের ৯ মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভে আওয়ামীগের গৌরবময় ইতিহাস তুলে ধরেন।
তিনি আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক সকল কর্মকান্ড তুলে ধরে তৃণমূল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থাকার আহবান জানান।

এদিকে, দিবসটি উপলক্ষ্যে কলারোয়া পৌরসভাসহ আ.লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ন করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি