শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আরো ৫জনের করোনা শনাক্ত

কলারোয়ায় আরো ৫জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (২৩ জুন) কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করা নমুনা পরীক্ষা থেকে এ রিপোর্ট জানা গেছে।

এদিন কলারোয়া হাসপাতালে রেপিড এন্টিজেন কিটস দিয়ে ২৩ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা পজিটিভ হয়। আর অপর একজনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কলারোয়া হাসপাতালে রেপিড এন্টিজেন কিটসে করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন পৌরসভাধীন মাসুদ রহমান (৩৫), মুরারীকাটির মো.সাদ্দাম (২৮), হাসপাতাল সড়কের মোছা. লাইলী (৬১) ও সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালীর আব্দুল গনি (৬২)।
সাতক্ষীরা মেডিকেলের পিসিআর ল্যাবে করোনা শনাক্ত ব্যক্তি হলেন লাঙ্গলঝাড়া ইউনিয়নের রামচন্দ্রপুরের মোছা. শরিফা (৪০)।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া পৌর শহরে উপজেলা যুবদল,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়