মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আনসার ভিডিপি’র বৃক্ষ রোপণ কর্মসূচি

সাতক্ষীরার কলারোয়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে আনসার ভিডিপি সদস্যদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃক্ষ রোপণ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২২জুন) দুপুরে উপজেলা আনসার ভিডিপি অফিসের সামনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপজেলার ১৪২টি গ্রামে রোপণের লক্ষ্যে ২৮৪টি বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোমেনা খাতুন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক এইচ এম ইশার আলী।

পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নের সকল দলনেতা-দলনেত্রী ও আনসার ভিডিপি কমান্ডার এবং সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোমেনা খাতুন বলেন, ‘মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সামাজিক দূরত্ব মেনে সরকার ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গ্রাম পর্যায়ে আনসার ও ভিডিপির কমান্ডার, দলনেতা ও সদস্যদের মাঝে ২৮৪টি বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।’

তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী মুজিব বর্ষ উপলক্ষে আনসার ভিডিপির মহাপরিচালকের নির্দেশক্রমে আমরা আমাদের সদস্যদের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বৃক্ষরোপন কর্মসুচি পালন করছি। একই সাথে প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামে ২টি করে গাছ লাগানোর জন্য আনসার ভিডিপি কমান্ডার, দলনেতা-দলনেত্রী ও সদস্যদের নির্দেশ প্রদান করা হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত