শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আমন মৌসুমে খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় অভ্যন্তরীন আমন সংগ্রহ ও ২১-২২ মৌসুমে খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৫ ডিসেম্বর) সরকারি খাদ্যগুদামে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

আমন সংগ্রহ ২০২১-২২ মৌসুমে উপজেলায় ৬৫২ মে.টন ধান ও ৫৩৮ মে. টন চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২২ পর্যন্ত খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।

প্রধান অতিথির বক্তব্যে মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব ও কৃষিবান্ধব হওয়ায় দেশ এখন খাদ্য স্বয়ংসম্পূর্ণতা লাভ করেছে।’
তিনি কৃষক ও মিলারদেরকে প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ধান-চালের গুনগত মান ধরে রাখার আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
তিনি বলেন, ‘খাদ্যগুদামে কৃষকরা কোন রকম হয়রানি ছাড়াই যাতে ধান সরবরাহ করতে পারেন সেই ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।’

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম।

উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ আয়োজিত ওই অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিন উদ্দীন মোড়ল, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, মিল মালিক সমিতির সভাপতি ওহিদুজ্জামান, সম্পাদক রফিকুল ইসলাম, কৃষক প্রতিনিধি আতিয়ার রহমান, সাংবাদিক জাকির হোসেন, এমএ সাজেদ, সরদার জিল্লুর রহমান, জুলফিকার আলী, আরিফুল হক চৌধুরী, গুদামের অফিস সহকারী মাহবুব হোসেন, অফিস স্টাফ রিপন রায়, সাহাদাত হোসেন, রুবিনা খাতুনসহ চাল ব্যবসায়ী (মিলারগণ), প্রান্তিক কৃষকবৃন্দ ও সূধিজন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত