বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় উর্দ্ধমুখি করোনা সংক্রমণে সংখ্যা দাঁড়ালো ৫৭ জনে

কলারোয়ায় করোনা ভাইরাসের উর্দ্ধমুখি সংক্রমণে শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৭ জন। বুধবার (২ ফেব্রুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে র‌্যাপিড এ্যান্টিজেন কিটস দিয়ে ৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ৭ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়। এই রিপোর্টে শতকরা শনাক্তের হার ৭৭.৭৭ ভাগ।

গত ১২ দিনে স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পজিটিভ শনাক্তে সংখ্যা ছিলো ৫০। স্বাস্থ্য কমপ্লেক্সেরে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব: আল মামুন জানান, বুধবার (২ ফেব্রুয়ারী) করোনায় শনাক্ত ব্যক্তিরা হলেন, পৌর সদরের গদখালি গ্রামের লতা পারভিন (৩২), তুলশিঙাঙ্গার আলমগীর কবির (৫৩), মির্জাপুরের মরিয়ম ইয়াসমিন (১৭), একই গ্রামের জাকিয়া সুলতানা (৪০), আলাইপুরের জেসমিন সুলতানা (৩২), হেলাতলা গ্রামের রেজাউল (২১) ও ঝিকরগাছার বাঁকড়া গ্রামের ফেরদৌস রহমান (৩২)।

আক্রান্তদের মধ্যে ২ জন পুরুষ ও ৫ জন নারী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে সকলকে মাস্ক পরিধান, শারীরিক দূরত্ব বজায় সহ সরকারি নির্দেশিত ৫ দফা বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।

তিনি আরো জানান, কোভিড-১৯ বিস্তার রোধে সরকার প্রদত্ত ভ্যাক্সিন (টিকা) কার্যক্রম অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ইতোমধ্যে করোনা পজিটিভ শনাক্ত ব্যক্তিদের মধ্যে অনেকেই চিকিৎসা সেবা শেষে সুস্থতা লাভ করেছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা