সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় যশোরের জয়

কলারোয়ায় ক্লেমন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় খুলনার ডুমুরিয়া শাহপুর ক্রিকেট একাডেমীকে ৫৮রানে হারিয়েছে যশোরের এসএস ক্রিকেট একাডেমী।

শনিবার (২০মার্চ) দুপুরে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে কলারোয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও কলারোয়া ক্রিকেট একাডেমীর আয়োজনে ৩২দলীয় ক্লেমন কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় যশোর টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভরে ৯ উইকেট হারিয়ে ২০৪ রান করতে সক্ষম হয়।

দলের পক্ষে মিরাজ ৩০ বলে ৪৭ রান, আকাশ ১৬ বলে ৩১ রান, মুস্তাফিজুর ১৯ বলে ২৮ রান ও হাসানুর ৯ বলে ৩১ রান করেন।

বোলিংয়ে ডুমুরিয়ার শাহপুরের পক্ষে দেলোয়ার ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট, রাব্বি ৩ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট ও সুজন, আজাহার, শুভংকর, শাপলু একটি করে উইকেট লাভ করেন।

২০৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ডুমুরিয়ার শাহপুর নির্ধারিত ২০ ওভারে ১৪৬ রান করতে সক্ষম হয়।

দলের পক্ষে শাপলু ২২ বলে ৪১ রান, পিয়ার আলী ২৩ বলে ৩৮ রান, আজাহার ও দিপ ১১ রান করেন।

বোলিংয়ে যশোরের পক্ষে মাসুম ৩টি, আবিদুল ২টি ও হাসানুর, শান্তি, মুস্তাইন ১টি করে উইকেট লাভ করেন।

ফলে যশোর এসএস ক্রিকেট একাডেমী ৫৮ রানে জয়লাভ করে।

আম্পায়ারের দায়িত্ব পালন করেন সাকিব ও সাজু হাওলাদার।

স্কোরারের দায়িত্ব পালন করেন মুরাদ ও মিরাজুল।

ধারাবিবরণীতে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, রুস্তম আলী ও সানবিম করিম সিয়াম।

এর আগে খেলাটি উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের হোসেন চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, উপ্জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, গালর্স পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, ক্রিড়া সংগঠক রেজাউল করিম লাভলু।

এসময় উপস্থিত ছিলেন কলারোয়া ক্রিকেট একাডেমীর কোচ ও পরিচালক নাজমুল হাসনাইন মিলন, কলারোয়া নিউজের ক্রিড়া সম্পাদক হাবিবুর রহমান রনি, ক্রিকেট প্রেমী রাব্বি, রিসাত, প্রিন্স, তপু প্রমুখ।

২১মার্চ (রবিবার) একই মাঠে ক্লেমন কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে সকালে বেনাপোল বনাম সাতক্ষীরা ও বিকালে কালিগঞ্জ বনাম তালার মধ্য অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু