শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় “প্রিমিয়ার ছাত্র সংঘে’র দ্বি-বার্ষিক-২২’ সম্মেলনে নবনির্বাচিত সভাপতি অভি ও সাধারন সম্পাদক মিলন

কলারোয়ায় ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের দ্বি- বার্ষিক সম্মেলন-২২’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মিক্রমে আফজাল ফুয়াদ অভিকে সভাপতি ও ইমদাদুল হক মিলনকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সম্মেলন উপলক্ষ্য কলারোয়া পাবলিক ইনস্টিউট চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী এস,এম আলতাফ হোসেন লাল্টু। সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল ফুয়াদ অভির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, উপদেষ্টা কপাই সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, উপদেষ্টা শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, উপদেষ্টা প্রধান শিক্ষক ও সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, উপদেষ্টা প্রধান শিক্ষক মুজিবুর রহমান, উপদেষ্টা বিশিষ্ঠ সমাজ সেবক এনায়েত খান টুন্টু, উপদেষ্টা সমাজ সেবক ডাঃ আমানুল্যাহ, উপদেষ্টা প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, অতিথি বক্তা সেবা’র আহবায়ক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন।

সঙঘের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইমদাদুল হক মিলনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও ভার্চুয়ালী উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকান প্রবাসী শরিফুল ইসলাম বিকু মল্লিক, সংঘের কর্মকর্তা মাস্টার রাজিবুল ইসলাম, মাস্টার সিরাজুল ইসলাম, তৌহিদুরজ্জামান, ইমরান হোসেন, পঙ্কজ ঘোষ, আজমল হোসেন, নাহিদ হাসান, আবুল বাসার, রায়হান কবির, ইমরান হোসেন, শামীম রেজা সহ সাংবাদিক, সূধি, সংঘের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

সভায় নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক সহ ৩১ সদস্য বিশিষ্ঠ কেন্দ্রীয় কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করানো হয়। সব শেষে নবম শ্রেণীর এক মেধাবী অসহায় শিক্ষার্থীকে পাঠ্যক্রমানুযায়ী সহায়ক বই প্রদান করা ও মধ্যাহ্ন ভোজে মিলিত হয়।

অনুষ্ঠানে শুরুতেই জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনিমিত ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক