রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিআরডিবি’র অবসরপ্রাপ্ত পরিদর্শক নূর উদ্দীন শেখ আর নেই

কলারোয়ায় বিআরডিবি’র অবসরপ্রাপ্ত পরিদর্শক ও উপজেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হকের জ্যেষ্ঠ ভ্রাতা নূর উদ্দীন শেখ (৭৫) ইন্তেকাল করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, জালালাবাদ ইউনিয়নের বৈদ্যপুর গ্রামের বিআরডিবি’র অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর নূর উদ্দীন শেখ দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত সহ বিভিন্ন রোগে চিকিৎসাধীন অবস্থায় শনিবার(১৩ আগষ্ট) বেলা দেড়টার দিকে হৃদক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল ( ইন্না…রাজেউন) করেন। মৃত্যুকালে তিনি ২ কন্যা, ১ পুত্র, নাতি- নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার রাত ১০ টার দিকে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হবে বলে জানা যায়।

মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে শনিবার বিকালে বৈদ্যপুর বাড়িতে ছুটে যান সাতক্ষীরা জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, মরহুমের পরম আত্মীয় উপজেলা পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ,
সাবেক কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম, জেলা শিক্ষক নেতা প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, শিক্ষক নেতা প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, জেলা শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, কল্যান সমিতির সাধারন সম্পাদক সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষক নেতা সহিদুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক সামছুর রহমান লাল্টু, বিআরডিবি’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ তরিকুল ইসলাম, আজিবর রহমান, কওছার আলী, কল্যাণ সমিতির অফিস সহকরী আব্দুল জলিল, পলাশ সহ অসংখ্য গুনগ্রাহী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব