রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত, ৯ টি গরুর মৃত্যু

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার সুভাষিনী এলাকায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় অনন্ত ৯ টি গরু মারা গেছে বলে জানা গেছে। শনিবার (১৩ আগষ্ট) রাতে উক্ত ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ট্রাকের চালক শাহিনুর মোড়ল (৪০)। তিনি তালা উপজেলার লাউতাড়া গ্রামের হায়দার আলীর ছেলে। এ সময় ১৫/২০ জন যাত্রী আহত হয়। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রতক্ষ্যদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের (ঢাকা মেট্রো-ব- ১৫-৮৭৯৯) একটি বাস সাতক্ষীরার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি মাল বোঝাই ট্রাক (যশোর ট-১১-৩০৪৪) খুলনা অভিমুখে যাচ্ছিল। এ সময় পিছন দিক থেকে আরেকটি গরুভর্তি ট্রাক (যশোর ট-১১-২৬৩৯) ওভার টেকের চেষ্টা করলে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চালক শাহিনুর মোড়ল গুরুতর আহত হয়। তাকে খুলনা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। ঘটনাস্থলেই ৯ টি গরুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গরুগুলো সাতক্ষীরা, তালা ও পাটকেলঘাটা এলাকা থেকে পটুয়াখালী জেলার বাউফল এলাকায় নিয়ে যাচ্ছিল ব্যাপারীরা।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার কাজে এলাকাবাসী ও চুকনগর হাইওয়ে পুলিশ অংশ নেন। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

চুকনগর হাইওয়ে পুলিশের ওসি মেহেদী হাসান দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস ও ট্রাক তাদের হেফাজতে রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে “ডেঙ্গুবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম
  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক