শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মনিরুল ইসলাম মনি (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নিজ বাড়িতে বিদ্যুতস্পৃষ্টে মারা যান তিনি।

মনিরুল ইসলাম মনি উপজেলার চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত রজব আলী ফকিরের পুত্র। তিনি গয়ড়া কলেজ মোড়ে ফল ও ফ্ল্যাক্সিলোডের ব্যবসা করতেন।

সুলতানপুর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির জানান, ‘বৃষ্টির মধ্যে বাড়ির উঠানে পা পিছলে পড়ে যাওয়ার সময় মনিরুল পাশের বাশের খুঁটি হাত দিয়ে ধরতে যান। খুঁটি উপড়ে পড়েও যান। খুঁটিতে বাঁধা ছিলো বসতঘর থেকে রান্নাঘরের বিদ্যুতের তার। বিদ্যুতের তার জোড়া দেয়া থাকায় সেটা ছিড়ে মনিরুলের শরীরে লাগলে বিদ্যুতস্পৃষ্টে তিনি মারা যান।’

তিনি আরো বলেন, ‘মনিরুলের শরীরও পানিতে ভেজা ছিলো, ৩০ সেকেন্ডের মতো সে বিদ্যুতের তার ধরে ছিলেন। তাৎক্ষণিক বাড়ির ও আশপাশের লোকজন তাকে গয়ড়া রমজান ডাক্তারের ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। থানা পুলিশকে অবগত করা হয়েছে।’

মৃত্যুকালে মনিরুল তার মা, স্ত্রী ও ২ পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন