মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে ৯লাখ টাকার চেক বিতরণ

কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সমাজসেবা অফিসার নুরে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান লাল্টু বলেন, জননেত্রী শেখ হাসিনা অসহায় ও দরিদ্র মানুষের কথা ভেবে কোটি কোটি টাকা সহায়তা দিচ্ছেন। আমরা দেশের সকল মানুষকে ভাল রাখার চেষ্টা করছি। আমরা চাল দিচ্ছি, ঘর দিচ্ছি, জমি দিচ্ছি চিকিৎসার পয়সা দিচ্ছি। সারা দেশের মানুষের পাশে আছে আমাদের সরকার। দেশে যে উন্নয়ন হয়েছে তা জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় না থাকলে কখনও সম্ভবপর হতো না। দেশে যেন কোন মানুষ গৃহহীন না থাকে সেজন্য ৮ লক্ষ ঘর নির্মাণ করে দিচ্ছেন। দেশে আর কোন মানুষ গৃহহীন থাকবে না। সমাজসেবা অধিদফতরের মাধ্যমে অসহায় অসুস্থ্য বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করছে সরকার। এত উন্নয়ন হচ্ছে দেশে। তিনি উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন ফিল্ড সুপার ভাইজার শেখ ছাবের আলী, উচ্চমান সহকারী যুক্ত হিসাব রক্ষক আব্দুস সামাদ, ইউনিয়ন সমাজকর্মী কাজী ফজলুল হক, শিরিন খাতুন, আমিনুর রহমান, শাহাজান আলী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আছাদুজ্জামান, কারিগরী প্রশিক্ষক শেখ মিজানুর রহমান, অফিস সহায়ক সেলিম জাফর প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলার ১৮জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৯ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন