সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সকল সাংবাদিক হত্যার বিচারের করতে হবে: দেবহাটা প্রেসক্লাবের মানববন্ধনে বক্তরা

সাতক্ষীরার দেবহাটা প্রেসক্লাবের মানববন্ধনে বক্তারা বলেছেন, সাংবাদিকদের জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। আজ সারাদেশে সাংবাদিকরা হামলা, মামলা ও হত্যার শিকার হচ্ছে। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে যেয়ে নির্যাতনের শিকার হলেও তার সঠিক বিচার হয় না। কারণ হামলাকারীরা বেশিরভাগ প্রভাবশালী হওয়ায় বিভিন্ন ভাবে বেঁচে যান। তাই সাংবাদিকদের জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করে বিচারের ব্যাবস্থা করা গেলে আমাদের সহকর্মীদের উপর হওয়া নির্যাতনের সঠিক বিচার পাব।

বক্তরা আরো বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। যেটি আমাদের জন্য খুবই আনন্দের খবর। তাই মাননীয় প্রধান মন্ত্রীর কাছে অনুরোধ করব আমাদের জন্য একটি নিরাপত্তা আইন প্রনয়ণ করেন। একই সাথে সাংবাদিকদের নামে যখন তখন মামলা ও কর্মরত মিডিয়ার অনুমতি ছাড়া গ্রেপ্তার না করার দাবি জানানো হয়। এছাড়া দ্রুত সকল সাংবাদিক হত্যার বিচারের রায় প্রদান করা হলে সাংবাদিক নির্যাতন কমে যাবে। একই সাথে হত্যার শিকার সাংবাদিকের পরিবারের পাশে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। রাজধানী, বিভাগীয় শহর, জেলা, উপজেলা পর্যয়ে রাষ্ট্রয়ী ভাবে প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রস্তুত করা সহ বিভিন্ন দাবি জানানো হয় মানববন্ধনে।
গত শুক্রবার বিকালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার ‘বার্তা বাজার’ এর নোয়াখালী প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির-কে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এসব কথা বলেন বক্তরা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে ক্লাব সম্মূখ সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক ও বার্তা বাজার’র সাতক্ষীরা প্রতিনিধি মীর খায়রুল আলমের সঞ্চলনায় বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বর্তমান সহ-সভাপতি আবু হুরাইরা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, যুগ্ম-সম্পাদক নির্মল কুমার মন্ডল প্রমুখ।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, অর্থ-সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য এম,এ মামুন, এস,এম নাসির উদ্দীন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, কে,এম রেজাউল করিম, সুমন পারভেজ বাবু, সাংবাদিক সজল রহমান, আব্দুস সালাম, এসকে অভি, লিটন ঘোষ বাপ্পি, রুহুল আমিন, ডাঃ মনিরুল ইসলাম মনি, ইসমাইল গাজী সহ কর্মরত সাংবাদিকরা।

উল্লেখ্য যে, গত শুক্রবার বিকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত পৌনে ১১টার দিকে মারা যান সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। অতিদ্রুত হত্যাকারীদের আইনের আওতার দাবি জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ

দেবহাটা চরশ্রীপুর মসজিদ মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আবাবিল” পরিবারের পক্ষ থেকে স্থানীয়বিস্তারিত পড়ুন

১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রমে জড়িতবিস্তারিত পড়ুন

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন (ইউসিসিএ) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ২০২৬ সালের নির্বাচনেবিস্তারিত পড়ুন

  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ