বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় লকডাউনের ১ম দিনে ভ্রাম্যমান আদালতে ২৮ জনকে জরিমানা

মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন’র প্রথম দিন কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পরিবহনসহ কয়েকজনকে বিভিন্ন অংকের অর্থদন্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে পৌর সদরের একাধিক বিপণন বিপণীতে ও পরিবহনে যৌথভাবে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আক্তার হোসেন।

আদালত পরিচালনাকালে স্বাস্থ্যবিধি ভঙ্গ ও আইন অমান্য করায় ২৮ জনকে বিভিন্ন অংকে ৭৪ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়। এ সময় জনসচেতনতা বৃদ্ধি ও মাক্স বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

ভ্রাম্যমান আদালত কার্যক্রমের সহযোগীতা করেন থানার এসআই কামাল হোসেন,বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।

তিনি আরও বলেন, নিজেকে নিরাপদ রাখুন ও অপরকে নিরাপদ থাকতে সচেতন করুন। সাতক্ষীরার বিজ্ঞ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেটের নির্দেশনায় কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় স্বাস্থ্যবিধি অমান্য করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আরও কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

উল্লেখ্য, মহামারি কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় সরকারি নির্দেশনায় সোমবার (৫ এপ্রিল) সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত লকডাউনের প্রথম দিন ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ পথচলতি অধিকাংশ মানুষের মাক্স পরিধানসহ বিভিন্ন নির্দেশনা মেনে চলার মানসিকতা লক্ষ্য করা যায়।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা