শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সরসকাটি বালিকা বিদ্যালয়ের দপ্তরি আনন্দ ভট্টাচার্যের ইহলোক ত্যাগ

কলারোয়ায় সরসকাটি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দপ্তরি আনন্দ মোহন ভট্টাচার্য(৫৬) পরলোকগমন করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রামের বাসিন্দা ও সরসকাটি আদর্শ বালিকা বিদ্যালয়ের দপ্তরী আনন্দ ভট্টাচার্য দীর্ঘদিন যাবৎ নানান রোগে আক্রান্ত হয়ে খুলনায় গাজী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার(২ সেপ্টেম্বর) রাত ১২ দিকে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার( ৩ সেপ্টেম্বর) বেলা ২ টার দিকে সনাতন ধর্মীয় রীতিনীতি অনুযায়ী ক্ষেত্রপাড়া মহাশ্মশানে প্রয়াতের অন্ত্যেষ্টি ক্রিয়া( দাহ) সম্পন্ন করা হয়।

আনন্দ ভট্টাচার্যের মৃত্যুর সংবাদটি ছড়িয়ে পড়লে ক্ষেত্রপাড়ার বাড়িতে ও মহাশ্মশানে ছুটে যেয়ে প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবাদুল হক, একই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জয়দেব সাহা, সরসকাটি আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু ঘোষ, মাস্টার সুকেশ কান্তি সাহা, আবু মোতালেব, সত্যব্রত সাহা, মাস্টার আব্দুল করিম সহ শিক্ষক মন্ডলী ও এলাকার সর্বস্তরের মানুষ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক