শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সিংগা হাইস্কুলে “শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগীতায় নিবন্ধনকৃতদের প্রশিক্ষণ

কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠেয় ”শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগীতা-২২’ অংশগ্রহনে নিবন্ধনকৃত শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় স্কুলের নবনির্মিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব কক্ষে শিক্ষার্থীদের কুইজের পূর্ব প্রস্তুতিমূলক প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি বিষয়ক সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন। তিনি শিক্ষার্থীদেরকে আগামী ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর অনুষ্ঠেয় প্রতিযোগীতায় নিবন্ধনের ১০ টি নিয়মের উপর আলোচনা করেন এবং কুইজের বিষয়ে শেখ রাসেলের জন্ম, শৈশব, শিক্ষা জীবন, স্বপ্ন, ভ্রমন, পছন্দ, খেলাধুলা, তার উপর রচিত গ্রন্থ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মুহুর্ত সহ বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে বলে জানান।

প্রশিক্ষণে দিক নির্দেশনামূলক আলোচনা করেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ ও আইসিটি শিক্ষক জহুরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, মাস্টার আঃ রউফ, মাস্টার জাহাঙ্গীর হোসেন, মাস্টার শফিকুল ইসলাম, বদরুজ্জামান সহ অসংখ্য নিবন্ধনকৃত শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর ক গ্রুপে-৮ থেকে ১২ বছরের নিবন্ধনকৃত শিক্ষার্থীরা ও ১ অক্টোবর খ গ্রুপের– ১৩ থেকে ১৮ বছর বয়সের নিবন্ধনকৃত শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে ( সন্ধ্যা ৭ টা থেকে ৮ টার মধ্যে যে কোন ১০ মিনিট) প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারবে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক