কলারোয়ায় স্কাউটের দায়িত্ব নিলো নতুন কমিটি


কলারোয়া উপজেলা স্কাউটের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন সদ্য সাবেক কমিটির কর্মকর্তারা।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিসে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা স্কাউট’র সদ্য সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জান চান্দু নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিনের হাতে কাগজপত্র তুলে দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত স্কাউট কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, নবগঠিত কমিটির সহ- সভাপতি প্রধান শিক্ষক এবাদুল ইসলাম, কর্মকর্তা প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, কমিশনার ইউনুস আলী, সহকারী কমিশনার শেখ মর্জিনা, শেখ শাহাজাহান আলী শাহিন, আব্দুল মোতালেব, যুগ্ম সম্পাদক মাস্টার আব্দুল ওহাব মামুন, কোষাধ্যক্ষ আলতাফ হোসেন, কাব লিডার অনুপ কুমার ঘোষ, গ্রুপ সভাপতি প্রধান শিক্ষক পারুল আক্তার, সহযোযিত সদস্য এ্যাড. শেখ কামাল রেজা, ব্যবসায়ী লক্ষ্মণ বিশ্বাস প্রমুখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ
কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুস্থ হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়িবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা মন্টু
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭নম্বর চন্দনপুর ইউনিয়নের দুটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর
সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন


