রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্ত্রী অন্য জায়গায় বিয়ে করায় স্বামীর আত্মহত্যা

কলারোয়ার পল্লীতে বৌ তার স্বামীকে তালাক দিয়ে অন্য যুবকের সাথে বিয়ে করার যন্ত্রণা সহিতে না পেরে নির্যাতিত স্বামী বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে- বুধবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২টার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামে।

নিহত আতাউরের মা জাহানারা খাতুন জানান, তার ছেলে উপজেলার মুরারীকাটি গ্রামের আয়ুব আলীর মেয়ে মমতাজ খাতুনকে বিয়ে করে। তাদের দুই টি কন্যা সন্তান আছে। এর মধ্যে গোপনে লাঙ্গলঝাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে রুবিনা খাতুনকে বিয়ে করে।

এর পরে তার ছেলে ভারতে গিয়ে একটি কিডনি বিক্রয় করে ৩লাখ টাকা নিয়ে ছোট বৌ এর কাছে দেয়। বৌ সেই টাকা নিয়ে রেখে দেয়। ওই বৌ গোপনে তার ছেলেকে তালাক দিয়ে অন্য একটি ছেলেকে বিয়ে করে। পরে এই ঘটনা জানতে পেরে ক্ষোভে অভিমানে তার ছেলে বিষপান করেছে।

এদিকে নিহতের শাশুড়ি মর্জিনা খাতুন বলেন, জামাই অন্য স্থান থেকে বিষ খেয়ে এসে তার বাড়ীর উঠানে এসে পড়ে। সাথে সাথে তাকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার সে মারা যায়।

লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম বলেন, তার ইউনিয়ের এক জামাই বিষপানে আত্মহত্যা করেছে বলে তিনি শুনেছেন। নিহত আতাউর রহমান সাতক্ষীরা সদর উপজেলার আইচপাড়া গ্রামের মৃত লতিফ সরদারের ছেলে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় এক মতবিনিময়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে

যার নাম শুনলে বাঙ্গালীর জিবে জল এসে যায়। সাধারণ মানুষের এখন তাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ