রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সড়কের ওপর ঝুঁকে পড়েছে গাছ, প্রায়ই ঘটছে দূর্ঘটনা

কলারোয়ার পৌরসদরের যশোর-সাতক্ষীরা মহসড়কের পৌরসভার ও আলীয়া মাদ্রসার সামনের সড়কের ওপর ২টি রেইনট্রি গাছ বিপজ্জনকভাবে রাস্তার উপর ঝুঁকে পড়েছে। ফলে উচু পন্যবাহী যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।

দীর্ঘদিন ধরে গাছটি এ রকম ঝুঁকিপূর্ণভাবে থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই এলাকার মহাসড়কের পাশের এ গাছগুলো সওজের। পৌরসভা এলাকার গাছটি নিচের দিকে ঝুঁকে পড়েছে। সড়কের এ জায়গায় পাশাপাশি দুইটি বড় গাড়ি চলতে পারে না।

অন্যদিকে গাড়ির ঘষায় গাছগুলো ক্ষয়ে আরও ভঙ্গুর হয়ে গেছে। বড় ট্রাক গুলো গাছের নীচ দিয়ে গেলেই, গাছের নীচু ডালে বেঁধে প্রতিনিয়তই ঘটছে বড় ধরনের দূর্ঘটনা। এখন কালবৈশাখীর সময়। তাই গাছটি দ্রæত অপসারণ না করা হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা হতে পারে। এলাকার লোকজন আরও বলেন, প্রতিদিন দেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর ভোমরা থেকে পণ্যবাহী ট্রাক, বাস, মোটরসাইকেল, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সাতক্ষীরা থেকেও পণ্যবাহী গাড়ি, কাভার্ড ভ্যান, দূরপাল্লার কোচ ছেড়ে আসে। পাশাপাশি কয়েকটি বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এ মহাসড়ক দিয়ে যাতায়াত করে। তাই গাছটি অপসারণ করা জরুরি।

ট্রাকচালক মেহেদী বলেন, গাছটি যেভাবে হেলে আছে, তাতে গাছের নিচ দিয়ে পণ্যবাহী ট্রাক নিয়ে যাওয়ার সময় ভয়ে থাকতে হয়। কাভার্ড ভ্যানের চালক মিজানুর রহমান বলেন, একটি বাস ১২-১৫ ফুট পর্যন্ত উঁচু হতে পারে। আর একটি পণ্যবোঝাই ট্রাক বা কাভার্ড ভ্যান ১৫-২৫ ফুট পর্যন্ত উঁচু হতে পারে। গাছটি হেলে থাকায় আমরা ভয়ে ভয়ে গাড়ি চালায়।

এ বিষয়ে উপজেলা বন সংরক্ষন কর্মকর্তা বলেন, গাছগুলো সড়ক ও জনপদের আওতায়। তাই আলোচনা করে মহাসড়কের ওপর ওই ঝুঁকে পড়া গাছ গুলো কেঁটে ফেলার ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল