সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ২য় পর্যায়ের তৃতীয় দিন শেষে ১১৩৫ ব্যক্তির করোনা টিকা গ্রহণ

কলারোয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় পর্যায়ে ৩য় দিনে ৩৮১ জন করোনার টিকা গ্রহন করেছেন। ১৩ জুলাই টিকা গ্রহনের (১ম দিন) থেকে এ পর্যন্ত নিবন্ধনকৃত ১১৩৫ ব্যক্তি ভ্যাকসিন গ্রহন করেন।

কয়েকমাস পর দ্বিতীয় পর্যায়ের টিকা (ভ্যক্সিন) গ্রহনে মানুষের আগ্রহ বেড়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডাক্তার আশিক বাহার জানান।

তিনি আরও জানান, টিকা গ্রহনের জন্য আলাদা বুথ ও টিকা গ্রহনের পূর্বে নিবন্ধনের বিষয়টি যাচাই-বাছাই পূর্বক বৃহস্পতিবার (১৫ জুলাই) তৃতীয় দিনে ৩৮১ জন বিভিন্ন বয়সের মানুষ টিকা গ্রহন করেন। তিনি কেবলমাত্র নিবন্ধনকারী ও মোবাইলে এসএমএস এসেছে এমন ব্যক্তিদের টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহনের আহ্বান জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান জানান, কলারোয়া হাসপাতালে সরকারি বরাদ্দকৃত দ্বিতীয় পর্যায়ে প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য ৪ হাজার ৮শত সিনোফার্ম নামক কোভিড-১৯ ভ্যাক্সিন (টিকা) প্রাপ্তির অনুমোদন লাভ করেছে। যেটি উপজেলার জনসংখ্যা অনুযায়ী অত্যন্ত সীমিত। তবুও ২য় ডোজ সম্পন্ন শেষে নিবন্ধনকৃত ২ হাজার ৪ শত মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানান। তিনি সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরন করে চলার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ

‘কারিগরি প্রশিক্ষণ গ্রহন করি, কর্মহীনতা মুক্ত সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়
  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট