সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৩০ বছরেও বিধবা ভাতার কার্ড পায়নি সকিনা বিবি

কলারোয়ায় সকিনা নামে এক বিধবা বৃদ্ধা ৩০ বছরেও পায়নি বিধবা ভাতাকার্ড। সকিনা বিবি কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া গ্রামে ৮নং ওয়ার্ডে শেখ মৃত আহাদ শেখ (পচন) এর স্ত্রী।

আজ থেকে ৩০ বছর আগে সড়ক দূর্ঘটনায় তার স্বামীর মৃত্য হয়। দীর্ঘ দিন যাবত তিনি অভাব অনাটনের মধ্যেদিয়ে অতিকষ্টে সংসার জীবন অতিবাহিত করছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সকিনা বলেন, আমি ৩০ বছরেও বিধবা ভাতার কোন সুযোগ সুবিধা পাইনি, না পাওয়ার বিষয় আমার দূঃখের কথা কে শুনবে, শুনার কেউ নেই, আমার স্বামী ৩০ বছর আগে মারা যায়। সেখান থেকে ছোট ছোট ৫ সন্তানের আমি একমাত্র অবলম্বন। সেই থেকে আমি নিজে খেয়ে না খেয়ে তাদের মুখে কোন রকম খাবার দিয়ে বড় করেছি। তারাও আজ আমার পাশে নেই। গ্রামের মেম্বর ভোট এলে যারা ভোট করে তারা আমার বলে পাস করলে বিধবা কার্ড করে দেব। এখন পর্যন্ত কত ভোট হল কত মেম্বার চেয়ারম্যান হল কিন্তু আমার বিধবা কার্ড হল না।

সকিনা দুঃখ ভারাক্রান্ত দীর্ঘশ্বাসে আরও বললেন, দেখি মৃত্যুর আগে যদি একটি বিধবা কার্ড পাই তাহলে মরেও শান্তি পাব। আমি আজ রোগাগ্রস্থ হয়ে গেছি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য তোজাম্মেল বলেন, তাদের নামের তালিকা দিয়েছি।

ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান বলেন, আমরা তার নাম অনলাইন করেছি, আশা করি হয়ে যাবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত