সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শায় প্রেমের টানে আসা ভারতীয় তরুণীকে ফেরত

যশোরের শার্শা সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে প্রিয়া কর্মকার (১৯) নামে তরুণীকে ভারতে ফেরত পাঠানো হয়।
এসময় সাথে থাকা প্রেমিকের নামে মামলা হয়েছে।

ভারতীয় নাগরিক প্রিয়া কর্মকার (১৯) উত্তর ২৪ পরগঁনা জেলার বনগাঁও থানার টেংরাইল গ্রামের বাসিন্দা।

শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ৪৯ বিজিবি যশোরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবুল হাসান তৌফিক মাহমুদ।

স্থানীয় সূত্র জানায়, ভারতীয় নাগরিক প্রিয়া কর্মকারকে দেশে ফেরত পাঠানো হলেও তার প্রেমিক বাংলাদেশি নাগরিক সৌরভ সরকারকে (২৫) থানায় সোপর্দ করেছে বিজিবি। প্রেমের সম্পর্কের সূত্রধরেই ওই তরুণী সীমান্ত পার হয়ে বাংলাদেশে এসেছিলেন।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে শার্শা সীমান্তের হিজলী বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিকসহ পাচারকারী দলের সদস্যকে আটক করে।

পরবর্তীতে শুক্রবার (২৭ আগস্ট) বিকালে অবৈধভাবে আগমনকারী ভারতীয় নাগরিককে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ১০৭ বিএসএফের উত্তর বয়রা কোম্পানী সদরের নিকট হস্তান্তর করা হয়েছে এবং প্রেমিক সৌরভ সরকারকে থানায় হস্তান্তর করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের