বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রোনালদো ম্যানসিটি নয়, মাত্র ২৪ মিলিয়নে ম্যানইউতে!

গরম খবর দলবদলের বাজারে, ২২ বছর বয়সী কিলিয়ান এমবাপেকে যে করেই হোক নিতে চায় রিয়াল মাদ্রিদ। সেজন্য টাকার অংক বাড়াতে বাড়াতে ১৮০ মিলিয়ন পর্যন্ত নিয়ে ঠেকিয়েছে লা লিগার ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮০০ কোটি টাকা।

এদিকে এমন বাজারে মাত্র ২৪ মিলিয়ন পাউন্ড বা ২৮ মিলিয়ন ইউরোতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮১ কোটি টাকা) বিক্রি হতে যাচ্ছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। হ্যাঁ, এতটাই কম মূল্যে। বয়সটা ৩৬ বলেই কি?

রোনালদো আর ইতালির ক্লাব জুভেন্টাসে থাকছেন না। সতীর্থদের কাছ থেকে বিদায় নিয়ে তুরিন ছেড়েছেন পর্তুুগিজ যুবরাজ। তার নতুন ঠিকানা ইংলিশ প্রিমিয়ার লিগ। এসব জানা হয়ে গেছে আগেই।

তবে কোন ক্লাব, এখন পর্যন্ত নিশ্চিত হয়নি। শোনা যাচ্ছিল, ম্যানচেস্টার সিটিই রোনালদোকে দলে নিচ্ছে। তার জন্য নাকি আলাপ আলোচনাও চলছিল বেশ জোরেসোরে।

কিন্তু হঠাৎ বদলে গেছে হিসেব। সার্জিও আগুয়েরোকে হারিয়ে একজন ফরোয়ার্ড খোঁজা ম্যান সিটি আগ্রহ হারিয়ে ফেলেছে রোনালদোর ওপর। সিটি কোচ পেপ গার্দিওলা তো বলেই ফেললেন, ‘এখন যে অবস্থা, আমার দল নিয়ে খুশি। এই দলই থাকবে। সার্জিও চলে যাওয়ার কথা বাদ দিলে আমাদের একই দল রয়ে গেছে এবং আমরা জ্যাককে (গ্রিলিশ) পেয়েছি।’

গার্দিওলার এই কথাতেই স্পষ্ট, তার দলে আর এখন বাড়তি ফুটবলার দরকার নেই। তাই রোনালদোর কথাও ভাবছেন না তারা। আর এই সুযোগে অগ্রীম কথা পাকা করার পথে রোনালদোর পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

‘গোলডটকম’ জানিয়েছে, রোনালদোকে ওল্ড ট্রাফোর্ডে ফেরাতে জুভেন্টাসের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ম্যানইউ। তারা ২৪ মিলিয়ন পাউন্ড বা ২৮ মিলিয়ন ইউরোতেই রাজি আছে। এখন কেবল কাগজ-কলমে চুক্তি হওয়ার অপেক্ষা।

একই রকম সংবাদ সমূহ

মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে

২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেবিস্তারিত পড়ুন

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গোল্ডেন বুট জয় করেছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ানবিস্তারিত পড়ুন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ২০২৬ বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেনবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
  • ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা
  • দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর
  • বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা
  • আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা
  • তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড
  • সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন
  • সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে
  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের