সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সব জল্পনার অবসান ঘটিয়ে রোনালদো ফিরলেন ম্যান ইউতে

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো এখন ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ ক্লাবটি তাদের টুইটার অ্যাকাউন্টে এই খবর নিশ্চিত করে ঘরের ছেলেকে স্বাগত জানিয়েছে।

ম্যান ইউ এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ‘রোনালদোর দলবদলের বিষয়ে জুভেন্টাসের সঙ্গে সমঝোতায় পৌঁছতে পেরে ম্যানচেস্টার ইউনাইটেড উচ্ছ্বসিত। এখন ব্যক্তিগত কিছু বিষয়, ভিসা এবং মেডিকেল করা বাকি।

পাঁচবারের ব্যালন ডি অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো এখনও পর্যন্ত ৩০টি মেজর ট্রফি জিতেছেন। যার মধ্যে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, চারটি ক্লাব বিশ্বকাপ এবং ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে সাতটি লিগ শিরোপা। এছাড়া পর্তুগালের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।

ম্যানচেস্টারে প্রথম দফায় ২৯২ ম্যাচ খেলে ১১৮ গোল করেছেন রোনালদো। ক্লাবের সবাই তাকে পুনরায় স্বাগত জানাতে মুখিয়ে রয়েছে।’

রিয়াল মাদ্রিদের সঙ্গে নয় বছরের সম্পর্কচ্ছেদ করে ২০১৮ সালে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছিলেন রোনালদো। তিন বছর সেখানে কাটিয়ে হঠাৎ ক্লাব ছাড়ার কথা কোচকে জানিয়ে দেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

তখনও জানা যায়নি, আসলে কোন ক্লাবে নাম লেখাতে যাচ্ছেন ৩৬ বছর বয়সী এই ফুটবল সুপারস্টার। শোনা যাচ্ছিল, ম্যানচেস্টার সিটির সঙ্গে কথাবার্তা প্রায় পাকা। প্যারিস সেন্ট জার্মেইতেও (পিএসজি) যাওয়ার গুঞ্জন ছিল।

কিন্তু শেষ পর্যন্ত সেগুলোর কোনোটাই সত্য হলো না। রোনালদো ফিরলেন তার পুরনো ঘর ম্যানচেস্টার ইউনাইটেডেই। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ছয় বছর এই ক্লাবে ছিলেন পর্তুগিজ যুবরাজ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী