বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জ সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. শহিদুল আলম এর মতবিনিময়

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. শহিদুল আলম। শনিবার (৫ এপ্রিল) বেলা ১১টায় রিপোর্টার্স ক্লাবে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অধ্যাপক ডা. শহিদুল আলম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত প্রায় ১৭বছর রাজপথে থেকে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছে।

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী ও তার দলের নেতারা পালিয়ে গেলেও এখনো সেই কাঙ্খিত গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা হয়নি। দেশি বিদেশি বিভিন্ন চক্র নানাভাবে ষড়যন্ত্র করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান যে ৩১দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন সেটি যথাযথভাবে ভাবে বাস্তবায়ন ও দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারলে দেশ স্থিতিশীল হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে।

তিনি ৩১দফা প্রস্তাব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার পাশাপাশি দেশের কল্যাণে নিবেদিতপ্রাণ রাজনীতিবিদদের সাথে মিলেমিশে কাধে কাধ মিলিয়ে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।

রিপোর্টার্স ক্লাবের সদস্য সহকারী শিক্ষক আবু হাসান ও উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা জজকোর্টের পিপি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম।

জাতীয়তাবাদী ওলামা দলের সাতক্ষীরা জেলার আহবায়ক সহকারী অধ্যাপক শেখ খায়রুজ্জামান রনজু, উপজেলা জিয়া পরিষদের সভাপতি শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম প্রমুখ।

বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য অধ্যাপক ডা. শহিদুল আলম এর দীর্ঘ ত্যাগ তিতিক্ষা ও দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের প্রতি তার অসাধারণ মায়া মমতা, সহযোগিতা, চিকিৎসা সেবার ভূয়সী প্রশংসা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলে গণমানুষের নেতা ডা. শহিদুল আলম বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বক্তারা সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক জটিলতা নিরসনে চারটির পরিবর্তে অতীতের সেই ৫টি আসন পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দাবি জানান।

এসময় উপজেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমান বাবু, সাবেক দপ্তর সম্পাদক ইউপি সদস্য খায়রুল আলম, বিএনপি নেতা রবিউল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম সেলিম আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক শোকর আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন সাদ্দাম, সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শেখ শিরুজ্জামান শিরুসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর