বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস।

মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পার্শ্ববর্তী সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল কবীর।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান, রিপোর্টাস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তৌকির আহমেদ, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব হোসেন সবুজ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আমির হামজা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, ছাত্র শিবিরের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা যুব সমাজকে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে তথ্যপ্রযুক্তি (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রশিক্ষণ দিয়ে দক্ষতা অর্জন সহ, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে জাতি গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান থেকে ৯ জন উপকারভোগীর প্রত্যেককে এক লাখ টাকা করে ৯ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। যুবদের নিয়ে সমাজে উন্নয়নমূলক কাজে অবদান রাখায় মহিলা মিশন উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি শেখ শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মো. শের আলী, কার্যনির্বাহী সদস্য রেদোয়ান ফেরদৌস রনি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত

স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবালবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলাবিস্তারিত পড়ুন

  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন