বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ঘের কর্মচারির মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে মৎস্যঘেরে বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর রহমান (৪২) নামের এক ঘের কর্মচারির মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালি এলাকার আবুল হোসেন গাজীর ছেলে।

নিহতের ছোট ভাই নাজমুল ইসলাম (৩০) জানান, তার ভাই (মিজান) উপজেলার পিরোজপুর এলাকার জনৈক মনু ঢালির মৎস্যঘেরে কর্মচারি হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (২৬ জুলাই) বেলা ৪ টার দিকে বড় ভাই মিজানুর রহমান বৈদ্যুৎতিক মোটরে ঘেরে পানি উঠানোর সময় বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক সিয়াবুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন।

সরেজমিন ওই ঘেরে যেয়ে দেখা যায়, মৎস্য ঘেরের বাসা থেকে অনুমান ৫শ’ ফুটের অধিক দূরে কোন প্রকার খুঁটি ছাড়া তার ঝুলিয়ে ঘেরের বাসায় বৈদ্যুৎতিক সংযোগ নিয়েছেন ঘেরমালিক মনু ঢালি। এছাড়া ঘেরের চারিপাশে ছড়ানো ছিটানো বৈদ্যুৎতিক তার।

ঘেরমালিক মনু প্রভাবশালী হওয়ায় তিনি কোন প্রকার নিয়ম নিতির তোয়াক্কা না করে বিদ্যুৎসংযোগ ব্যবহার করে আসছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করলো জামায়াতেবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক

যশোরের মণিরামপুর উপজেলার পূর্বাঞ্চলের পানিবন্দি এলাকা বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে
  • শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
  • বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা
  • ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা
  • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩