রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের বসন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের ১৪ নং বসন্তপুর পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ১৪ নং বসন্তপুর পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইজন অভিভাবক সদস্য (পুরুষ) ও দুইজন অভিভাবক সদস্য (মহিলা) নির্বাচিত করার জন্য ২৪৪ জন অভিভাবক ভোটারের মধ্যে ১৯০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দু’টি প্যানেল থেকে ৪ জন পুরুষ এবং ৪ জন মহিলা অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে মোঃ রবিউল ইসলাম আনারস প্রতীকে ১৩৮ভোট পেয়ে এবং আলহাজ্ব মোঃ আনসার আলী ব‌ই প্রতিকে ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ ওয়াহিদুজ্জামান ছাতা প্রতিকে ৫৬ ভোট এবং মোঃ শামীম আহমেদ ৪১ ভোট পেয়েছেন।

অপরদিকে মহিলা অভিভাবক সদস্য পদে মোছাঃ রেশমা বিবি চেয়ার প্রতিকে ১৩৮ ভোট পেয়ে এবং ফাতেমা বেগম ফুটবল প্রতিকে ১৩১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ ফাতেমা কলস প্রতিকে ৬২ভোট এবং চন্দনা হালদার মাছ প্রতিকে ৪০ ভোট পেয়েছেন।

নির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার একেএম মোস্তাফিজুর রহমান, প্রিজাইডিং অফিসার ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার নয়ন কুমার সাহা, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন মোঃ ফেরদৌস আলম, প্রধান শিক্ষক বেজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন জাহিদুল হক সহকারী শিক্ষক চাচাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা