মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কিছুতেই থামানো যাচ্ছে না মানুষের চলাচল

দিন দিন করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছ। পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর সঙ্গে সারা দেশের সব ধরনের পরিবহন যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে।

তবে যাত্রীবাহী পরিবহন ঢাকায় প্রবেশ ও বের হতে নিষেধাজ্ঞা থাকলেও জেলার সীমান্ত পর্যন্ত বাসগুলো যাত্রী নামিয়ে দেয়ায় হেঁটে বা বিকল্প উপায়ে গন্তব্যে যাচ্ছেন সবাই। করোনা সংক্রমণ ভয়ের চেয়ে নিজেদের প্রয়োজনকেই সামনে আনছেন বেশিরভাগ মানুষ।

এদিকে ভাড়ায় চালিত মোটরসাইকেল, মাইক্রোবাস ও মিনিবাসে করেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই দূরের যাতায়াত চলছে। উপায় না পেয়ে কয়েকগুণ বাড়তি ভাড়ায় এসব যানবাহনে গন্তব্যে যাচ্ছে যাত্রীরা।

শুক্রবার (২৫ জুন) ছুটির দিন সরকারের বিধি নিষেধ উপেক্ষা করে রাজধানীর গাবতলী-আমিনবাজার এলাকায় দলে দলে মানুষকে ঢাকা ছাড়তে এবং ঢাকায় প্রবেশ করতে দেখা যায়।

সংক্রমণ রোধে রাজধানীর সাথে গণপরিবহনের চলাচলে নিয়ন্ত্রণ করার কারণে এরকম অবস্থার সৃষ্টি হয়েছে। তাই বিভিন্ন প্রয়োজনে এবং গন্তব্যে মানুষ এভাবেই বিকল্প উপায়ে চলাচল করছেন। অনেক সচেতন মানুষ জানান সর্বাত্মক লকডাউন ছাড়া এভাবে মানুষ চলাচলে করোনা সংক্রমণ বাড়ার সম্ভাবনাই বেশি।

সরজমিনে দেখা যায় সাভার বা বিভিন্ন জেলা থেকে বাস এসে আমিন বাজারে যাত্রী নামিয়ে ইউটার্ন করে ঢাকার যাত্রী নিয়ে আবার ফিরে যাচ্ছে সেইসব জেলায়। সেই সাথে গাবতলীতে যাত্রী নামিয়ে ইউটার্ন নিয়ে ঢাকার বাইরে থেকে আসা যাত্রী নিয়ে বাসগুলো ছুটছে গন্তব্যে যাচ্ছে।

এদিকে ব্রিজের ওপরে মাইক্রো ও ট্যাক্সিক্যাব দাঁড় করিয়ে বিভিন্ন গন্তব্যের জন্য যাত্রী তুলতে দেখা গেছে চালকদের। এসব মাইক্রো আর ট্যাক্সি যাচ্ছে ঢাকার আশেপাশের ও দিনাজপুর-রংপুরের মতো লকডাউন ঘোষিত এলাকায়।

ঢাকা ছাড়ার ক্ষেত্রে সব থেকে বেশি বিপদে ও ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ঢাকার আশেপাশের জেলাগুলোতে দিন মজুর আর রিকশা চালানোর কাজে আসা শ্রমিকরা।

রিকশাচালক তাহের বলেন, জয়পুরহাট থেকে নারায়ণগঞ্জে রিকশা চালানোর জন্য আসছিলাম মাস খানেক আগে। কিন্তু এখন লকডাউন সেজন্য বাড়ি যাচ্ছি। পরে যদি যাইতে না পারি। বাড়িতে যাইতে পারলে ওখানে তাও কিছু কাজ যোগার করতে পারবো। পরিবারকে না খায়ে থাকা লাগবে না। এখন হাটতিছি দেখি সামনে দেখি কোনো বাস ট্রাকে উঠতে পারলে চলে যাবো।

রংপুর থেকে ঢাকার উদ্দেশে আসা সোহেল জানান, দীর্ঘ কয়েক ঘন্টা জার্নি করে গাবতলি এসে পৌঁছেছেন। গন্তব্য মুনসিগঞ্জ।

দীর্ঘ ভ্রমণের ধকল আর ভোগান্তিতে ক্লান্ত সোহেল তখনও পরিবহনের খোঁজে এদিক সেদিক ছুটছে। এই নানামুখী ভোগান্তীর শেষ কোথায় তার জানা নেই।

গাবতলী পুলিশ চেকপোস্টে দায়ীত্বরত দারুস সালাম থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম বলেন, যেসব পরিবহন ঢাকার বাইরে যাচ্ছে ও প্রবেশ করছে আমরা চালেকদের জিজ্ঞাসা করছি। কিন্তু হাসপাতাল, রোগী বা চাকরির মতো বিষয়গুলোর কথা বলে প্রবেশ ও বের হচ্ছেন। তবুও আমরা এসব যাত্রীদের লকডাউন চলছে এমন এলাকায় যেতে নিরুৎসাহিত করছি।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

দুর্গাপূজায় বাড়লো ছুটি, বাড়লো অনুদানও

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে অনুদানের পরিমাণও বাড়িয়েছে সরকার। দুর্গাপূজার জন্যবিস্তারিত পড়ুন

গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

দেশে চলমান পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আগামীবিস্তারিত পড়ুন

  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী