মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সহযোগীতার আশ্বাস উপজেলা প্রশাসনের

কৃষকের এক বিঘা জমির ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়েছে কৃষকের একত্রিত করে রাখা এক বিঘা জমির ধান। ছবিতে দেখা যাচ্ছে হাজার কষ্ট নিয়ে সেই পোড়া ধানের মধ্য থেকে কোনরকম ভালো ধানগুলো বের করে নেওয়ার চেষ্টা করছে কৃষক ইসরাইল হোসেন।
ঝড় বৃষ্টি থেকে সুরক্ষিত রাখার জন্য এক বিঘা জমির ধান মাঠে তিন ভাগে একত্রিত করে জালি বা গাদা দিয়েছিল কৃষক ইসরাইল হোসেন কিন্তু রাতের আঁধারে তার সেই ধানে আগুন লাগিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে দুর্বৃত্তরা।

গত শনিবার (২৯ এপ্রিল) ভোররাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা ৬ নম্বর ওয়ার্ডের দাকোপের বিলে ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্ত ধান চাষী ইসরাইল হোসেন ব্রজবাকসা গ্রামের কৃষক গোলাম হোসেনের ছেলে। ইসরাইল হোসেন কৃষি পেশার পাশাপাশি ব্রজবাকসা কাঁচা বাজারের ইজিতদার হিসেবে খাজনা আদায়ের কাজ করেন।

কৃষক ইসরাইল হোসেন বলেন, গত পরশু থেকে ঝড়-বৃষ্টির হওয়ার কারণে কাটা ধান গতকাল রাত ৮ টা পর্যন্ত জমিতে জালি দিয়ে রেখে বাড়িতে যায় সকালে স্থানীয় সংরক্ষিত আসনের ইউপি সদস্য নাসিমা খাতুন ফোন করে জানাই গাদা করা বা জালি দেওয়া সেই ধানে আগুন দিয়েছে কে বা কারা। এসে দেখি এক বিঘা জমির সেই বিচুলী সহ ধান পুড়ে ছাই হয়ে গেছে। এখনো জমিতে সেচের পানির ২৫০০ টাকা ও সার কীটনাশকের টাকা সব বাকি এর মাঝে এক বছরের পরিবারের খোরাকির ধান সব পুড়ে ছাই করে দিয়েছে কে বা কারা।
মাঠের ডিপটয়েলের পাহারাদার জিয়ারুল ইসলাম বলেন, ধানের জমিতে সেচ দেওয়া সিজেন শেষ হয়েছে গত ৫-৭ দিন হলো। আজ ভোর চারটার দিকে খবর পায় তিন জায়গায় একত্রিত করে রাখা ধান আগুনে জ্বলছে দ্রুত গিয়ে দেখি তার সম্পূর্ণ ধান পুড়ে ছাই হয়ে গেছে।
মাঠের গভীর নলকূপ ডিপটওয়েল পরিচালক রাজু আহমেদ বলেন, ইসরাইলের এক বিঘা জমিতে প্রায় ১৫ বস্তা ধান হতো যার বাজার মূল্য প্রায় ২৫ হাজার টাকা। আর গো-খাদ্যের জন্য বিচুলির দাম তো আরো অনেক বেশি। এক বিঘা জমির সেচে খরচ তিন হাজার টাকা সার কীটনাশক ও বীজ মিলিয়ে প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে। মজুরি খরচ সহ সব মিলিয়ে তার প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন বলেন, ঘটনাস্থলে উপসহকারী কৃষি কর্মকর্তাকে তদন্তের জন্য পাঠানো হবে তবে অভিযোগ পেলে এর পেছনে কে বা কারা রয়েছে খতিয়ে দেখে ক্ষতিগ্রস্ত ধান চাষী যাতে ক্ষতিপূরণ পায় তার জরুরি পদক্ষেপ নেয়া হবে।
কলারোয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এ বিষয়ে এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ছবি ক্যাপশন: কলারোয়ার ব্রজবাকসায় কৃষকের এক বিঘা জমির ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চন্দনপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা মন্টু

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭নম্বর চন্দনপুর ইউনিয়নের দুটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন।। সভাপতি-সালাম, সম্পাদক বাকী বিল্লাহ, সাংগঠনিক আলিম
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
  • ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা