বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে চুরির ছাগলসহ দুইজন গ্রেফতার

যশোরের কেশবপুরে মোটর সাইকেল যোগে ছাগল চুরি করে পালানোর সময় ছাগলসহ দুই চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত বজলুর রহমান মোল্লার ছেলে সাইফুর রহমান গত শনিবার সকালে পাকা রাস্তার পাশে ঘাস খাওয়ানোর জন্য ছাগল বেধে রেখে আসেন। কিছুক্ষণ পর মধ্যকুল গ্রামের মৃত রফিকুল ইসলাম সরদারের ছেলে আব্দুল্লাহ আল রায়হান (২০) একই গ্রামের সেলিম খানের ছেলে রায়হান খান (২০) নামের দুই যুবক মিলে মধ্যকুল গ্রামের ফিরোজ খানের ছেলে রাসেল খানের মোটরসাইকেলে করে ছাগল চুরি করে সরসকাটি বাজারের দিকে পালিয়ে যাচ্ছিল। পথিমধ্যে বরনডালি নামক স্থানে পৌঁছালে ছাগল দেখে বিষয়টি সন্দেহজনক হওয়ায় স্থানীয় জনতা আটকিয়ে রাখে। চুরির ঘটনা সত্যতা পেয়ে কেশবপুর থানা পুলিশকে অবহিত করেন।

বিষয়টি জানার পর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিনের নির্দেশে তাৎক্ষনিকভাবে ভালুকঘর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাগলসহ দুই চোরকে আটক করে থানায় নিয়ে আাসে। পরবর্তীতে ছাগল মালিক বাদী হয়ে থানায় একটি চুরির মামলা করেন।

এব্যপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, চুরির ছাগলসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একটি চুরির মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের রবিবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাদ্রাসার সামনে এক ছাত্রীকে অপরিচিত এক ব্যক্তি কাগজবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ